বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

মাদারীপুরে ডেঙ্গুতে প্রাণ হারালেন গৃহবধূ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে কালকিনি উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম নাদিরা বেগম (৪০)।

শনিবার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেয়ার পথে তিনি মারা যান। নাদিয়া উপজেলার পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের আলমগীর মোড়লের স্ত্রী।

জানা যায়, ডেঙ্গুজ্বর নিয়ে গৃহবধূ নাদিরা বেগমকে গত তিনদিন আগে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার ভোরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এছাড়াও গত সোমবার ডেঙ্গুজ্বরে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামাড়া গ্রামের বারেক বেপারীর বড় ছেলে জুলহাস বেপারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে কালকিনি হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খাদিজা ও বিথী আক্তারসহ চারজন ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে কালকিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মুহা. রেজাউল করিম বলেন, গৃহবধূ নাদিরা বেগম ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন। বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ