সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

টেক্সাস হামলাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাস’ বলছে এফবিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাস’ বলছে মার্কিন সংস্থা এফবিআই। তদন্ত এগুবে এই সূত্র ধরে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, হামলাকারী প্যাট্রিক ক্রুসিয়াস অভিবাসী ও হিস্পানিক বিদ্বেষী। হামলার আগে অনলাইনে পোস্ট করা এক ‘ইশতেহারে’ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকে সমর্থন জানায় সে।

হামলাকারী বিভিন্ন টুইটেও লাতিন আমেরিকান অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতো। ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করে এমন অনলাইন গ্রুপে অ্যাকটিভ ছিলো সে। প্যাট্রিকের টুইটার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রশংসা করা হয়েছে।

হামলা চালাতে ৯ ঘণ্টা গাড়ি চালিয়ে এল প্যাসো শহরে এসেছিলো এই শেতাঙ্গ বর্ণবাদী। এল প্যাসো থেকে প্রায় ৬৫০ মাইল (১০৪৬ কিলোমিটার) পূর্বে অ্যালেনের ডালাস-অঞ্চল নগরীর বাসিন্দা সে।

উল্লেখ্য, রোববার টেক্সাসের এল প্যাসো শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২৬ জন। স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র-মেক্সিকান সীমানা থেকে কয়েক মাইল দূরে সিয়ালো ভিস্তা শপিং মলের কাছে খুচরা বিক্রির দোকান ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারী হামলা চালায়। হামলার পর ২১ বছর বয়সী এ তরুণ আত্মসমর্পণ করে এবং সেই একমাত্র হামলাকারী বলে মনে করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ