বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্ট আহমদ আদিব গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত থেকে ফেরত পাঠানোর পর মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্ট আহমদ আদিব আবদুল গফুরকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

গতকাল শনিবার মালদ্বীপ পুলিশ তাকে গ্রেপ্তার করে রাজধানী মালেতে নিয়ে যায়। এর আগে বৈধ নথিপত্র ছাড়া সমুদ্রপথে ভারতে এসে আশ্রয় নেয়ার সময় গত ১ আগস্ট ভারতের তামিলনাড়ু পুলিশের হাতে আটক হয়েছিলেন আহমেদ আদিব।

অবৈধভাবে একটি মালবাহী জাহাজে তামিলনাডু রাজ্যের দক্ষিণাঞ্চলীয় বন্দরশহর ঠুথুকুডিতে প্রবেশ করেছিলেন মালদ্বীপের সাবেক এ ভাইস-প্রেসিডেন্ট। পরে বৃহস্পতিবার ভোররাতে তাকে আটক করে দেশে ফেরত পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ।

ঠুথুকুডি বন্দরের এক কর্মকর্তা জানান, শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আদিবকে একটি জাহাজে করে ভারতীয় কোস্টগার্ডের জাহাজের পাহারায় মালদ্বীপে ফেরত পাঠানো হয়।

২০১৬ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে হত্যার ষড়যন্ত্র করার কথিত অভিযোগে ৩৭ বছর বয়সী আদিবকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

তার সর্বমোট ৩৩ বছর কারাদণ্ডের সাজা হয়েছিল। চলতি মাসের প্রথমদিকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়েছিলেন আহমেদ আদিব। প্রাণ সংশয়ের কথা উল্লেখ করে ভারতে আশ্রয়ের আবেদন জানিয়েছিলেন আহমেদ আদিব। কিন্তু ভারত সরকার তা খারিজ করে দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ