বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সাভারে ২ ট্রাকের সংঘর্ষে মারা গেল ৫০ ছাগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চাকলসহ দুজন আহত হয়েছেন। এসময় প্রায় ৫০টি ছাগল মারা গেছে।

শনিবার (৩ আগষ্ট) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বেলতলা গণস্বাস্থ্য এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কের দুই দিক দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় এক ঘণ্টা ধরে সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।

আশুলিয়া থানার এসআই আবদুল জলিল জানান, যশোর থেকে ২৫০টি ছাগলবাহী একটি ট্রাক গাবতলীর হাটে যাচ্ছিল। আশুলিয়ার বেলতলায় ঢাকা-আরিচা মহাসড়কে এসে আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রায় ৫০টি ছাগল মারা যায়। ঘটনায় আহত ট্রাকটির চালক ও সহযোগী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ট্রাক দুটি সরিয়ে নেয়া হয়েছে। ও সড়কে যানচলাচলও স্বাভাবিক হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ