বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হজের উদ্দেশ্যে আজ ঢাকা ছাড়বে ওলামা মাশায়েখদের বিশেষ টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর সঙ্গে সরকারি খরচে ওলামা-মাশায়েখ ও সরকারি কর্মকর্তাসহ ১২৪ জন হজে যাচ্ছেন।  রোববার (৪ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩১২৮ নম্বর ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে সৌদির উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।

এরই মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহসহ হজ গমনকারী প্রতিনিধি দলের সদস্যরা আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করেছেন। আশকোনা হজ ক্যাম্পে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তারা বিমানবন্দরে রওনা হবেন বলে জানা গেছে।

ওলামা মাশায়েখদের বিশেষ এ দলে দেশের বিভিন্ন বড় মাদরাসার প্রিন্সিপাল, মসজিদের খতিব, কওমি মাদরাসা ভিত্তিক শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও আল হাইয়াতুল উলইয়ার লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ-এর একাধিক সদস্য ও তাদের ছেলেরা অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রসঙ্গত, হজযাত্রীদের ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে ৫৮ ওলামা মাশায়েখকে সৌদি পাঠাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। রাষ্ট্রীয় খরচে আলাদাভাবে ওলামা মাশায়েখদের এ বছরই প্রথম হজে পাঠানো হচ্ছে। আগামী ২৩ আগস্ট ওলামা মাশায়েখদেরেএ দলটি দেশে ফিরে আসবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ