মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

হাটহাজারীতে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী খ্রিস্টবাদ বিষয়ক কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

মা'হাদুল লুগাহ ওয়াদ দাওয়াহ বাংলাদেশ (ভাষা ও দাওয়াহ ইনস্টিটিউট) এর উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারীতে ৫ দিনব্যাপী খ্রিস্টবাদ বিষয়ক বিশেষ কোর্স আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।

হাটহাজারী পৌরসভাস্থ ভাষা ও দাওয়াহ ইনস্টিটিউট মিলনায়তনে ৬ আগস্ট থেকে (৪ জিলহজ) ৫দিনব্যাপী কোর্স শুরু হতে যাচ্ছে। ক্লাস চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা ও দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

কোর্সে বিশেষ ক্লাসগুলোতে যা থাকছে: ১. খ্রিস্টধর্ম পরিচিতি: উৎপত্তি ও ক্রমবিকাশ। ২. খ্রিস্টানদের আকীদা-বিশ্বাস। ৩. কুরআনের আলোকে খ্রিস্টবাদ। ৪. বাইবেল পরিচিতি। ৫. যিশু পরিচিতি। ৬. কুরআন ও বাইবেলের আলোকে যিশু। ৭. বাংলাদেশে মিশনারী অপতৎপরতার বিস্তারিত প্রতিবেদন। ৮. খ্রিস্টানদের আপত্তি: আমাদের অপনোদন। ৯. খ্রিস্টানদের প্রতি আমাদের প্রশ্ন। ১০. খ্রিস্টবাদ মোকাবেলায় উলামায়ে কেরাম।

কোর্সে বিশেষ দরস দিবেন দারুল উলূম হাটহাজারীর দাওয়াহ ইরশাদ বিভাগের শিক্ষক মুফতী আব্দুল্লাহ নাজীব এবং কোর্স প্রশিক্ষক হিসেবে নিয়মিত দরস দিবেন মা'হাদুল লুগাহ ওয়াদ দাওয়াহ বাংলাদেশ এর পরিচালক মাওলানা ইশতিয়াক সিদ্দিকী। সার্বিক যোগাযোগ: ০১৮২১৯২৮৫৬০।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ