মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮ ও ৯ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৮ এবং ৯ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের এক সভায় ভর্তি পরীক্ষার তারিখ ৮ ও ৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের।

এবারও বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও আসন সংখ্যা অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে ৩টি ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১৯টি বিভাগে এক হাজার ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।

এছাড়া নীতিমালায়ও কোন উল্লেখযোগ্য পরিবর্তন আসছে না। ভর্তি পরীক্ষা কেন্দ্রিক বাকি বিষয়গুলো ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সভা থেকে জানা যাবে।

ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও হেল্প লাইন ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২ থেকে জানা যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ