শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

দেওবন্দে পুলিশি তল্লাশি নিয়ে মুফতি মাহফুজুর রহমান ওসমানির উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গণতন্ত্রপ্রেমী ভারতীয়রা নিরাপত্তাহীনতা ও সঙ্কটের মুখোমুখি বরে মন্তব্য করেছেন বিহারের জামিয়াতুল কাসিম দারুল উলুম ইসলামিয়া-এর প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি মুফতি মাহফুজুর রহমান ওসমানি।

তিনি ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, বর্তমানে বিজেপি সরকার দেশের মাদরাসা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করছে।

এসময় তিনি দারুল উলুম দেওবন্দ ও রামপুর ও মোহাম্মদ আলী জওহার বিশ্ববিদ্যালয়ে পুলিশি তল্লাশির নিন্দা জানান।

মাহফুজুর রহমান কাসেমী বলেন, এতদিন আমরা বলছিলাম যে মোদীর শাসনামলে মুসলমানদের জীবন ও সম্পত্তি নিরাপদ নয়। এখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে টার্গেট করা হয়েছে এবং এগুলি বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। শুধু আসাম ও কাশ্মীরেই নয়, অন্য রাজ্যের মুসলমানরাও ভয়ে জীবনযাপন করছেন।

ট্রিপল তালাক বিল ইস্যুতে মাওলানা ওসমানি বলেন, এটি মুসলিম মহিলাদের সমস্যাগুলিকে বহুগুণিত করবে এবং আইনটি মুসলিম বিরোধী এবং সংবিধান ও শরিয়াহর পরিপন্থী।

সূত্র: দ্যা সিয়াসাত ডেইলি

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ