শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কাশ্মির ইস্যুতে যা বললো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মির রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার যে বিল সরকার উপস্থাপন করেছে, তাতে উত্তাল সারা ভারতবর্ষ ও পাকিস্তানসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশ।

কাশ্মীরীদের বিশেষ ক্ষমতা রদ করায় প্রায় সকল ধরণের সুবিধা থেকেই বঞ্চিত হতে চলেছে জম্মু-কাশ্মীর।

জম্মু-কাশ্মীরকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার জন্য একটি বিলও পাশ হয়েছে ভারতীয় লোকসভায়। তবে শুরু থেকে চুপ থাকলেও প্রায় ২৪ ঘণ্টা পর প্রতিক্রিয়া জানাল চীন। তাদের বক্তব্য, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।

সোমবারই জম্মু-কাশ্মীর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। পর্যবেক্ষকরা ভেবেছিলেন, পাকিস্তানের বন্ধু চিনও প্রতিক্রিয়া জানাবে শীঘ্র। কারণ চিন সীমান্তে আকসাই চিন অঞ্চলটি নিয়ে বিতর্ক রয়েছে।

আজ মঙ্গলবার দু’দফায় প্রতিক্রিয়া জানিয়েছে চিনের বিদেশ মন্ত্রক। প্রথমে বলা হয়েছে, ভারত আমাদের এলাকা দখল করে আছে। আমাদের অবস্থান কখনও পরিবর্তিত হয়নি। পরে বলা হয়েছে, গত কয়েকদিনে ভারত চিনের আঞ্চলিক সার্বভৌমত্বকে গুরুত্ব দিচ্ছে না।

তারা একতরফা দেশের আইন বদলে ফেলছে। এই ধরনের কাজ মেনে নেওয়া যায় না। এতে কারও উপকার হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ