সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

কুমিল্লায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার সদর দক্ষিণে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় ইদ্রিস মিয়া (৩৩) নামে এক চালক নিহত হয়েছেন।

সোমবার (৫ আগস্ট) রাত ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস মিয়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার বাসিন্দা।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, কাঠবোঝাই ট্রাকটি রাঙ্গামাটি থেকে ঢাকায় যাচ্ছিল। সুয়াগাজী এলাকায় এলে ট্রাকটি বিকল হয়ে পড়ে। পরে হেলপার ট্রাক মেরামতের কাজ করছিলেন।

এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই বিকল ট্রাককে ধাক্কা দেয়। এতে বিকল ট্রাকটির চালক ঘটনাস্থলে নিহত হন। নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ