শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভারতে তাবলিগের দুই সাথিকে এসিড পান করালো প্রতিপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলা শহরের একটি জামে মসজিদে এসিড পান করে তাবলিগ জামায়াতের দুই সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। তাবলিগের প্রতিপক্ষের লোকজন কৌশলে তাদের এসিড পান করিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অসুস্থ ওই তাবলিগ সদস্য হলেন- ভারতের রাজস্থান এলাকার মৃত রহমতুল্ল্যাহর ছেলে শাহাবুদ্দিন ও বাংলাদেশের ময়মনসিংহের জালাল উদ্দিনের ছেলে এমদাদুল হক।

পুলিশ জানায়, তাবলিগ জামায়াতের মার্কাসে নিজামুদ্দিন ও ওলামা মাশায়েক নামে বিবদমান দুটি গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

এরই মধ্যে সোমবার বিকেলে ওলামা মাশায়েক গ্রুপের সদস্যরা নিজামুদ্দিন গ্রুপের ১২ জন সদস্যকে দাওয়াত দিয়ে ক্ষেতলাল নিয়ে যান। পরে এশার নামাজ শেষে বয়ানের পর নিজামুদ্দিন গ্রুপের সদস্যদের রাতের খাবার দেওয়া হয়।

এ সময় এই গ্রুপের নেতা ভারতের শাহাবুদ্দিন ও বাংলাদেশের এমদাদুলকে হত্যার উদ্দেশে পানির বোতলে অ্যাসিড মিশিয়ে পান করানো হয় বলে অভিযোগ পাওয়া যায়।

কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পরলে তাদের প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের জয়পুরহাট ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে জেলা প্রশাসক জাকির হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ ছালাম কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তাবলিগের বইসমূুহ পেতে ক্লিক করুন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ