শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৯২১ ডেঙ্গু রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর পহেলা জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ২১ হাজার ৯২১ জন। বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭ হাজার ৯৬৮ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা গেছেন ২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে ৮১৮ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৬৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৪ জনসহ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি মোট রোগীর সংখ্যা ২ হাজার ৮৩২ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৩, মিটফোর্ড হাসপাতালে ১০৪, ঢাকা শিশু হাসপাতালে ৩৮, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮৬, বারডেম হাসপাতালে ১৯, বিএসএমএমইউতে ৪৩, পুলিশ হাসপাতাল রাজারবাগে ২৬, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২১, বিজিবি হাসপাতাল পিলখানায় ৭, সম্মলিত সামরিক হাসপাতালে ৪২ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ২৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩১ জন, খুলনা বিভাগে ১৬৪ জন, রংপুর বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৪ জন, সিলেট বিভাগে ৩২ জন ও ময়মনসিংহ বিভাগে ৬৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন। বাসস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ