শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

৪০ দিনে হাফেজ হলেন সাদিক নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুহাম্মদ সাদিক নূর আলম। তার বাড়ি বগুড়া সদর উপজেলার বড় কুমিরায়। বাবা মুহাম্মাদ আতাউর রহমান ও মা আঁখি বেগমের তিন সন্তানের মধ্যে দ্বিতীয় সে।

বগুড়া জেলার সান্তাহার রোডে গোদারপাড়া মাদরাসাতুল উলুমিশ শারইয়্যাহ- এর হিফজ বিভাগের ছাত্র সে। মাত্র ৪০ দিনে পবিত্র কুরআন শরিফের পুরো ৩০ পারা হিফজ শেষ করেছ সাদিক নূর আলম।

এতে প্রকাশ পেয়েছে পবিত্র কুরআনের অলৌকিকতা। আল্লাহ বলছেন, তিনি বান্দার জন্য পবিত্র এ কালামকে সহজ থেকে সহজতর করেছেন। হাফেজ সাদিক নূর আলম আবার সে কথাই প্রমাণ করলো।

সাদিকের বয়স ৯ বছর ৬মাস। সে এতটাই মেধাবী যে প্রতিদিন সর্বনিম্ন ১৫ পৃষ্টা থেকে ১ পারা সবক দিতো। আজ সে কুরআন খতম করেছে।

তার উস্তাদ হাফেজ রঈসুল হাসান শিহাড়ী বলেন, মুহাম্মদ সাদিক নূর আলম অসম্ভব মেধাবী। এমন মেধা সবার হয় না। আমার শিক্ষকতার জীবনে এরকম মেধাবী ছাত্র এটাই প্রথম।

গোদারপাড়া মাদরাসাতুল উলুমিশ শারইয়্যাহ-এর মুহতামিম মুফতি মাহমুদুল হাসান জানান, ছেলেটির বাড়ি বগুড়া সদর উপজেলার বড় কুমিরা। তার বাবা মুহাম্মাদ আতাউর রহমান ও মা আঁখি বেগমের তিন সন্তনের মধ্যে দ্বিতীয় এ বিস্ময় বালক। মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে বরাবরই সুনামের শীর্ষে রয়েছে।

তানযীম ও বেফাক বোর্ডে স্ট্যান্ডসহ প্রতিটি পরিক্ষাতেই ভাল করে আসছে। গত ২০১৯ সালের বোর্ড পরিক্ষায় ৯৪ জন ছাত্র বোর্ড স্ট্যান্ড করেছে। তিনি মাদরাসার কবুলিয়াত ও অগ্রযাত্রা অব্যাহতের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ