মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

হাটহাজারী ক্যাম্পাস পরিচ্ছন্নতায় আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারীতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী”র উদ্বোধন করেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ।

বৃহত্তর চট্টলার দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে বুধবার (৮ আগস্ট) সকাল ৯ টায়  দারুল উলুম হাটহাজারীর ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু নিরোধক ঔষধ স্প্রে করেন আল আমিন সংস্থার কর্মকর্তা, সদস্য ও বিশিষ্ট ওলামায়ে কেরাম।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হেফাজত আমীর ও আল আমিন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর নির্দেশনায় এ কর্মসূচি নেয় সংগঠনটি।

কর্মসূচী উদ্বোধনীতে হেফাজত আমীর বলেন, ইসলাম মানুষকে পরিস্কার ও পবিত্রতার শিক্ষা দেয়। আমরা যদি ইসলামের নিদের্শিত বিধানগুলো মেনে চলি তাহলে যে কোন রোগ বলাই থেকে হেফাজত থাকবো। তাই আমরা আমাদের আশপাশের আঙ্গিনা, নালা-নর্দমা পরিস্কার-পরিচ্ছন্ন রাখি তবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।
ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সচেতন হোন।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন, দারুল উলুম হাটহাজারী অন্যতম মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, আল আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, সাধারণ সম্মাদক আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল, সহ সম্পাদক মাওলানা শফিউল আলম ও মাওলানা জাহেদুল্রাহ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল হক বিন খালেদ, হাফেজ রিজোয়ান আরমান, মাওলানা এরশাদ উল্লাহ সিকদার, মাওলানা মাসুম, মাওলানা আবুল হাশেম, মাওলানা মাহমুদুল হাসান, আল হুদা মহিলা মাদরাসা ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মীর ইদরিস, ওলামা পরিষদ সেক্রেটারী মাওলানা জাফর আহমদ, আল হুদা মহিলা মাদরাসা ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মীর ইদরিস, হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলা সেক্রেটারী মাওলানা জাকারিয়া নোমান ফয়ীজ, মাসিক মুঈনুল ইসলামের সহ সম্পদক মাওলানা আবদুস সবুর, রাউজান ইসলামী নবজাগরণ সংগঠনের নেতা মাওলানা আবু দরদা মাসুম প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ