শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কাশ্মির ইস্যুতে দিল্লির দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মির বিষয়ে নয়াদিল্লির দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কূটনীতিক দাবি করেছেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিষয়টি ভারত সরকার যুক্তরাষ্ট্রকে জানায়নি। যদিও নয়াদিল্লি দাবি করেছে বিষয়টি ওয়াশিংটনকে আগেই জানানো হয়েছিল।

গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়ার ব্যুরো বলেছেন, জম্মু-কাশ্মীরকে বিশেষ সাংবিধানিক মর্যাদার বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে ভারত আলোচনা হয়নি।

এর আগে নাম না প্রকাশ করার শর্তে একটি ভারতীয় সূত্র সংবাদমাধ্যম জানিয়েছিল, ১ আগস্ট ৯ম পূর্ব এশিয়া সামিটের ফাঁকে পম্পেওকে বিষয়টি জানান এএস জয়শঙ্কর।

ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বিষয়টি জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এ সময় কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিষয়টিও জানান তিনি।

-এটি