মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

জম্মু ও কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত সাময়িক: মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩৭০ ধারা লাগু ও কাশ্মিরকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত ঘোষণার পরই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন, কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার সিদ্ধান্ত সাময়িক। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার সেকথাই স্পষ্ট করলেন।

মোদি জানিয়ে দিলেন, অনেক ভেবেচিন্তেই কাশ্মিরকে সাময়িকভাবে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে। আমি আবারও বলছি সাময়িকভাবে করা হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, জম্মু ও কাশ্মিরবাসীর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কেন্দ্র।

আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি বলেন, অনেক ভেবেচিন্তেই জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ, যখন থেকে কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন চালু হয়েছে তখন থেকেই রাজ্যের প্রশাসন সুচারুভাবে চলছে। সরকারি প্রকল্প এখন বাস্তবায়িত হচ্ছে।

দশকের পর দশক ধরে যে প্রকল্পগুলি বন্ধ হয়ে পড়েছিল, সেসব প্রকল্প গতি পেয়েছে। আমরা জম্মু ও কাশ্মীর প্রশাসনকে সুসংগঠিতভাবে চালানোর চেষ্টা করছি। সমস্তরকম সুবিধা বেড়েছে। নতুন রাস্তা হচ্ছে, নতুন রেললাইন হচ্ছে।

বিমানবন্দরের আধুনিকীকরণ হচ্ছে দ্রুত। সমস্তরকম উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এই উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী আরও বললেন, আমাদের দেশের গণতন্ত্র এত মজবুত। অথচ, জম্মু ও কাশ্মীরের হাজারো মানুষ বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত বা পুরসভার নির্বাচনে ভোট দিতে পারতেন না। যারা ১৮৪৭-এ পাকিস্তান থেকে কাশ্মীরে এসেছিলেন তারা শুধু লোকসভা ভোট ছাড়া অন্য ভোট দিতে পারতেন না। এটা তাদের সঙ্গে অন্যায়।

জম্মু ও কাশ্মীরের ভাইবোনদের আরও একটা কথা স্পষ্ট করে দিতে চাই, আপনাদের জনপ্রতিনিধি আপনারাই নির্বাচিত করবেন। আপনাদের যেমন বিধায়ক হত, তেমনই হবে।

আগের মতোই মন্ত্রিসভা হবে,আগের মতোই আপনাদের মুখ্যমন্ত্রী হবে। আমার পূর্ণ বিশ্বাস এই নতুন ব্যবস্থার পর আমরা সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ থেকে কাশ্মীরকে মুক্ত করতে পারব। তারপর আশা করি আর কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল রাখার প্রয়োজন হবে না।

লাদাখ অবশ্য কেন্দ্রশাসিত অঞ্চলই থাকবে। আমরা সকলেই চাই, আগামী দিনে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হোক। নতুন সরকার হোক।আমি কাশ্মীরবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনারা খোলা মনে, নিরাপদ পরিবেশে আপনাদের সরকার বেছে নিতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ