সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

ডেঙ্গু পরীক্ষা করে ঢাকা ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদে যারা ঢাকা ছেড়ে বাড়ি যাবে, তাদেরকে রক্ত পরীক্ষা করে রাজধানী ত্যাগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে আজ সকাল পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টানা ২০ দিনের সফর শেষে দেশে ফিরলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী এডিস মশা প্রতিরোধে সকলের প্রতি নির্দেশ দেন বলেও জানান ওবায়দুল কাদের।

সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে রক্তে ডেঙ্গুর লক্ষণ আছে কিনা তা জানতে এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ