শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মুফতি আজিজুল হক রহ. এর ছোট সাহেবজাদার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: আল জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম পটিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আজিজুল হক রহ. এর ছোট সাহেবজাদা, কক্সবাজার দোহাজারী দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা ইসমাইল ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

গতকাল বুধবার রাত ২টা ৫০ মিনেটে চট্টগ্রাম শহরের বেসরকারী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৯০ বছর।

তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ হাজার হাজার ছাত্র-মুরীদ ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার দুপুর ২টায় পটিয়া মাদরাসার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল জামেয়া আল ইসলামিয়া পটিয়া মাদরাসার পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী, আল জামেয়া আল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী, নাজিরহাট নাসিরুল ইসলাম মাদরাসার পরিচালক মাওলানা ইদ্রীস, মাওলানা জাকারিয়া হাসনাবাদী, হেফাজত নেতা মাওলানা সলিমউল্লাহ দৌলতপুরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ