সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

কাশ্মীর ইস্যুতে মিরপুরে কওমী ছাত্র ঐক্য ফোরামের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে ভারত সরকার কর্তৃক স্বায়ত্বশাসন বাতিলের প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে ‘কওমী ছাত্র ঐক্য ফোরাম মিরপুর’।

শুক্রবারের মিছিলটি মিরপুর ১নম্বর (আকবার কমপ্লেক্স) থেকে শুরু হয়ে মিরপুর ১০নম্বরে এসে শেষ হয়।

এতে জামেউল উলুম মাদরাসা, জামিয়া ইসলামিয়াসহ (আকবার কমপ্লেক্স) মিরপুরের অন্যান্য মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করে।

মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের অন্যতম সদস্য হাসান বিন আমিন বলেন, সংবিধানের ৩৭০ ধারা পরিবর্তন ও কাশ্মীরের মুসলমানদের বিশেষ মর্যাদা বাতিলের মাধ্যমে ভারত সরকার কাশ্মীরের মুসলমানদের মৌলিক অধিকার হরণ করেছে।

এসময় তিনি কাশ্মীরের সংকট সমাধানে জাতিসংঘসহ বিশ্বমোড়লদের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ