শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

দেশ উন্নত হচ্ছে বলেই ডেঙ্গু হচ্ছে: প্রতিমন্ত্রী স্বপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যে দেশ যত বেশি উন্নত, সে দেশে তত বেশি রোগ-বালাইয়ের প্রভাব বৃদ্ধি পাচ্ছে বলে সন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

তিনি বলেন, ডেঙ্গু এলিট শ্রেণির একটি মশা। এ মশা সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা শহরে দেখা যাচ্ছে। বাংলাদেশ উন্নত দেশ হতে যাচ্ছে। তাই এখন এ দেশে ডেঙ্গু এসেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধু দারিদ্র্যবিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমি (বাপার্ড) আয়োজিত ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে করণীয় সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের অর্থনৈতিক উন্নয়ন যত ঘটবে, ততই নানা রোগের আক্রমণ ঘটবে। দেশ যত উন্নত হবে, মানুষের সমস্যাও তত বাড়বে।

স্বপন ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পদক্ষেপ নিচ্ছেন তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের মানুষকে আত্মমর্যাদাশীল ও স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তোলা, যা বঙ্গবন্ধু চেয়েছিলেন। বঙ্গবন্ধুর কন্যা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সোনার বাংলা, তথা গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ