শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মন্ত্রী-এমপিদের মস্তিষ্ক পরীক্ষা করা দরকার: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ যখন উন্নত হতে যাচ্ছে, তখন বিদেশ থেকে দেশে ডেঙ্গু এসেছে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

তিনি আরো বলেন, ‘মন্ত্রীর এহেন বক্তব্য শুনে এগুলোকে ‘টক অব দি সেঞ্চুরি’বলবো নাকি ‘শক অব দি সেঞ্চুরি’বলবো, এ নিয়ে দ্বিধায় আছি। আসলে ডেঙ্গু নয় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মস্তিষ্ক পরীক্ষা করা দরকার। তারা সকালে এক কথা বিকালে আরেক কথা বলছেন।’

আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার গোপালগঞ্জে এক অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, ‘দেশ যত উন্নত হবে মানুষের সমস্যা তত বাড়বে। যে দেশ যত উন্নত সে দেশে তত রোগের প্রভাব। ডেঙ্গু একটি এলিট শ্রেণির মশা। এ মশা সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা শহরেও দেখা যাচ্ছে।

বাংলাদেশ যখন উন্নত দেশ হতে যাচ্ছে, তখন বিদেশ থেকে দেশে ডেঙ্গু এসেছে। মানুষের যত অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, তত নানা রোগে আক্রান্ত হবে।’

এর আগে রিজভী আহমেদ ডেঙ্গু নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, ‘ডেঙ্গু বাংলাদেশে আমদানি করেছে আওয়ামী লীগ।’

এডিস মশা আর ডেঙ্গু নিয়ে সরকারের মন্ত্রিসভার সদস্যদের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘মধ্যরাতের নির্বাচন করে আওয়ামী মন্ত্রিসভায় এডিস মশা বিস্তারের মতো গবুচন্দ্রের মন্ত্রীদেরও বিস্তার ঘটেছে। দেশব্যাপী যেমন এডিস মশার বিস্তারে কোনো বিরতি দেখা যাচ্ছে না, ঠিক তেমনি নবকলরবে গবুচন্দ্র মন্ত্রীদেরও হাসি-তামাশা উদ্রেককারী কথাবার্তারও কমতি দেখা যাচ্ছে না।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কোনো ব্যুরো থেকে উল্লিখিত তথ্যসমূহ সংগ্রহ করেছেন তা জানালে দেশবাসীর উপকার হতো। দেশ উন্নত হলে যদি রোগের প্রকোপ বৃদ্ধি পায় তাহলে লন্ডন, নিউইয়র্ক, প্যারিস, কোপেনহেগেন ইত্যাদি উন্নত শহরগুলোতে ডেঙ্গুতে হাজার হাজার মানুষ প্রাণ হারাতো। এহেন মন্ত্রীদের উদ্ভট বোলচালে জনজীবন ডেঙ্গুর মতোই বিপর্যস্ত।’

‘প্রতিমন্ত্রী বোধহয় আসল কথাটি বলতে চেয়েছেন একটু অন্যভাবে যে, উন্নয়নের নামে দুর্নীতির বিপুল পরিমাণ টাকা পকেটস্থ হলেই ডেঙ্গুর মতো প্রাণবিনাশী বালা মসিবত দেশে বিস্তার লাভ করে। মশা নিধনের টাকা লুটেপুটে খেয়েছে মেয়ররা।’

রিজভী বলেন, ‘ডেঙ্গু নিয়ে স্ববিরোধী, বিপরীতধর্মী কথাবার্তা, রাতের কথার সঙ্গে সকালের কথার গরমিল, ইত্যাদি এ ধরনের কথা থেকে সিকি-আধুলি ও গোটা মন্ত্রী কেউই কম যাচ্ছেন না। ওবায়দুল কাদের সাহেব কয়েক দিন আগে বলেছেন যে, সবাই ঈদে বাড়ি যাবেন কোনো অসুবিধা নাই। গতকাল আবার বলেছেন-বাড়ি যাবার আগে রক্ত পরীক্ষা করে যাবেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ