শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৭০ কিলোমিটার যানজট, যাত্রীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের বাকি আর একদিন। ঘড়মুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়ক গুলোতে। এর মধ্যে চরম ভোগান্তির শিকার হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঘরে ফেরা উত্তরাঞ্চলগামী যাত্রীরা শনিবার ভোর রাত থেকেই মহাসড়কটিতে যানজট প্রায় ৭০ কিলোমিটার ছাড়িয়ে গেছে।

বিশেষ করে যানজটে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা। টয়লেট, খাবার ও পানির অভাবে কষ্ট পাচ্ছেন অনেক যাত্রী।

যানজটের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি থেকে নেমে বিক্ষোভ করছেন ভোগান্তির শিকার যাত্রীরা। এসময় অনেকেই ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে নামানোর প্রতিবাদ করেন।

এসময়, রংপুরগামী এক যাত্রী বলেন, প্রতি বছরই ঈদের সময় এই মহাসড়কে যানজটের কারনে ভোগান্তি পোহাতে হয়। কিছু অসাধু গাড়ির মালিকেরা ঈদ কে কেন্দ্র করে মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ি দিয়ে দুরপাল্লার যাত্রী পরিবহণ করে। এছাড়া ঢাকা শহরের লোকাল গাড়ি গুলাও মহাসড়কে যাত্রি পরিবহন করে। এসব গাড়িতো মহাসড়কের জন্য না। এর ফলে বিভিন্ন সময় রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়। পাশাপাশি সড়কে গাড়ির পরিমাণও বৃদ্ধি পায় এবং যানজটের সৃষ্টি হয়। এখানে আমরা সকাল সাত টা থেকে অপেক্ষা করছি। গত চার ঘন্টায় মাত্র ২ কিলোমিটার এগিয়েছে আমাদের গাড়ি।

এদিকে বঙ্গবন্ধুসেতুর পূর্ব এলাকায় দায়িত্বরত জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইফাতেখার নাসির রোকন জানান, শুক্রবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত সেতু হয়ে উত্তরবঙ্গের দিকে সড়কের ধারণক্ষমতার চেয়ে যানবাহনের সংখ্যা বেশি থাকায় যানবাহন টানতে পারছে না। ফলে এ পর্যন্ত ৮বার ২ ঘণ্টা ২৯ মিনিট সেতু দিয়ে যানচলাচল বন্ধ থাকে। তবে বেলা সাড়ে ১১টা থেকে যানজটে আটকা পড়া যান ধীরগতিতে চলাচল শুরু হয়েছে।

আরএম/