সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

পটুয়াখালীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর কমজাতলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

আজ শনিবার নিহত চান মিয়া হওলাদার ডাকাত সর্দার বলে দাবি পুলিশের। ভোরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাতে জানা যায়, গোপন খবরে চান মিয়া ও তার বাহিনীকে ধরতে অভিযানে যান তারা। এসময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে, পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

এসময় অন্যরা পালিয়ে গেলেও গোলাগুলিতে নিহত হয় চান মিয়া। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতির অন্তত ৩০টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ