সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

বিক্ষোভ থামাতে কাশ্মীরে আবারো কারফিউ জোরদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের শ্রীনগরে আবারো জন-সমাবেশের উপর কারফিউ জোরদার করেছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। কারফিউ শিথিল করার পর কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা ঘটার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করছে কেন্দ্রীয় সরকার।

কাশ্মীরের স্থানীয় সূত্র জানায়, পুলিশের গাড়িগুলো রাস্তায় রাস্তায় মাইকিং করে বলছে মানুষজনদের ঘরে ফিরে যাওয়ার জন্য। সেই সাথে দোকানদারদেরও দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

শনিবার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘শ্রীনগর ও বারামুল্লায় বিক্ষিপ্ত প্রতিবাদ হয়েছে। তবে এসব প্রতিবাদ কর্মসূচির কোনোটিতেই ২০ জনের বেশি মানুষ ছিল না।’

কাশ্মীরে ব্যাপক প্রতিবাদ হচ্ছে- কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই বক্তব্যের জবাবে পুলিশ প্রধান দিলবাগ সিং বলেন, ‘কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। বিভিন্ন স্থানে সামান্য পাথর ছোড়ার ঘটনা ঘটছে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ