মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

রাগে-ক্ষোভে চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন কোরবানিদাতারা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোটা নীলফামারীতে কোরবানির পশুর চামড়া কেনার লোক মিলেনি। ফলে সারাদিন অপেক্ষার পর বাধ্য হয়েই চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন কোরবানিদাতারা। জেলা শহর ছাড়াও সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলাতেও একই চিত্র দেখা গেছে।

ঈদের নামাজ শেষে একক ও ভাগে গরু কোরবানি দেওয়া হয়। কেউ কেউ খাসিও কোরবানি করেন। আগে কোরবানির সঙ্গে চামড়া ক্রেতারা আসতেন, অনেক সময় অগ্রিম টাকা দিতেন। কিন্ত এবারে চিত্র একেবারে ভিন্ন। সারাদিনেও কোনো চামড়া কেনার লোক মিলেনি। ফলে বাধ্য হয়ে অনেকেই মাটিতে গর্ত করে পুঁতে ফেলেছেন গরু ও খাসির চামড়া।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা আলম হোসেন (৬০) গণমাধ্যমকে বলেন, প্রতিবছর মাদরাসা, এতিমখানা, গরিব মানুষের মধ্যে চামড়া বিক্রির টাকা বিতরণ করা হতো। কিন্ত এবার সেই সাহায্য দেওয়া সম্ভব হবে না।

জেলার সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের হাসান ৫০ হাজার টাকা দামের গরুর চামড়া সৈয়দপুর আড়তে নিয়ে যান। সেখানে ৮০ টাকা দাম বলা হয়। আর বলা হয় দিলে দেন, নাহলে বাড়ি নিয়ে যান। বাধ্য হয়ে রাগে-ক্ষোভে চামড়াটি বাড়িতে নিয়ে এসে মাটিতে পুঁতে ফেলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ