শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

'স্বস্তিতে বাড়ি ফিরেছে মানুষ, তেমনি কর্মস্থলেও ফিরে যাবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেষ পর্যন্ত মানুষ স্বস্তিতে ফিরেছে। তিনি মনে করেন ঈদ শেষে মানুষ একইভাবে কর্মস্থলে ফিরে যাবেন। ঈদের দিনে এটাই আমাদের প্রার্থনা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তির মূল উৎপাটন করা হবে।

সোমবার (১২ আগস্ট) নিজ জেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের নিজ বাড়ির মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাঝখানে নদীতে তীব্র স্রোত এবং ভারি বৃষ্টির জন্য চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে, এরই মধ্যে সড়কে পশুবাহী গাড়ির জন্যও চলাচলে কোথাও কোথাও সমস্যা হয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ রুটই ভালো ছিল, তবে শুধুমাত্র ঢাকা-টাঙ্গাইল রুটে বঙ্গবন্ধু সেতুর ওপারে নলকা পর্যন্ত সমস্যা হয়েছে, তবে সেটা গতকাল ঈদের আগের দিন ছিল না।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জাসহ অনেকে।

এর আগে মন্ত্রী তার বাবা-মায়ের কবর জেয়ারত করেন এবং স্থানীয় মুসল্লী ও নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আরএম/