শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ফুলপুরে ২ বাসের সংঘর্ষে আহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ফুলপুর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর হয়েছে আহত ১৫ জন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাশাটী নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোনার বাংলা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিল। অপর দিকে কুড়িগ্রাম রৌমারির একটি বাস শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঁশাটী মধ্যপাড়া নামক স্থানে আসলে উভয় বাসের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে রৌমারির মতি (৫০), ফরিদ (৩৫), শেরপুর সদরের বাবুল (২৮), রোকসানা (২৫) ও শিশু সহ প্রায় ৪০ জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান।

রৌমারির মতি ও ফরিদসহ গুরুতর আহত ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ঘন্টা ব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করেন।

ফুলপুর খানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এখন আর কোন সমস্যা নেই। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ