শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

'খালেদার মুক্তি চেয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফের বক্তব্যের পাল্টা জবাবে তিনি বলেন, খালেদা জিয়া এমন কিছু করেননি যে, তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি অন্যায় বা কোনো অপরাধ করেননি। নিছক রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার ক্ষমতার জোরে তাকে বন্দি করে রেখেছে।

বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার নির্বাচিত না হওয়ায় দীর্ঘ সময়ের জন্য দেশের ক্ষতি করছে। রাষ্ট্র, সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ফেলেছে। এ পথ থেকে মুক্তির একটাই পথ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি।

মির্জা ফখরুল বলেন, সরকার দেশের উন্নয়ন, আয় ও স্থিতি বেশি বেশি দেখিয়ে উন্নয়নের রোল মডেলের নামে মানুষের সঙ্গে প্রতারণা করার কৌশল হাতে নিয়েছে। অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচনের দাবি করেন বিএনপি মহাসচিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ