শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা।

ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, গতরাতে গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া'র আকাশে ড্রোনটি ভূপাতিত হয়।

এর আগে গত ২ আগস্টে ইসরায়েলের আরেকটি ড্রোন ভূপাতিত করে ফিলিস্তিনিরা। ইহুদিবাদী ইসরায়েল মাঝেমধ্যেই ফিলিস্তিনের গাজায় ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালায়।

এছাড়া ২০০৭ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদীরা। গাজাবাসীরা প্রথম থেকেই তাদের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। ইসরায়েলের দখলে থাকা নিজেদের ঘর-বাড়ী ও ভূমি ফিরে পেতে গত বছরের মার্চ থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ করে আসছে গাজাবাসীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ