বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

চাঁদপুরে ডেঙ্গুতে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের শাহরাস্তিতে আবু বকর সিদ্দিক সিয়াম নামে এক মাদরাসা শিক্ষার্থী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে।

বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সিয়াম টামটা পশ্চিমপাড়া নোয়াবাড়ির জাকির হোসেনের ছেলে ও গন্ধ্যর্বপুর ইউনিয়নের মোহাম্মদপুর হাফিজিয়া মাদরাসা ছাত্র ছিল।

সিয়ামের পরিবার জানায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মাদ্রাসা থেকে জ্বর নিয়ে বাড়ি আসে। মঙ্গলবার শাহরাস্তি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এসএস১ পরীক্ষা করালে ডেঙ্গজ্বর ধরা পড়ে।

সেখানে থেকে তাকে বুধবার সকালে কুমিল্লায় রেফার করা হয়। পরে সেখান থেকে ঢাকা নেয়ার পথে সন্ধ্যায় কাঁচপুর ব্রিজে পৌঁছলে তার মৃত্যু হয়।

অপরদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বর্তমানে ৮১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৪ জন ভর্তি হয়েছে। গত পহেলা জুলাই থেকে সর্বমোট ৪৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ