সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোড সংলগ্ন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টাব্যাপি উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কের দুই প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে যায়।

নিহতরা হলেন- নগরকান্দা থানার রামনগর গ্রামের ধলা ফকিরের ছেলে বাসের চালক রওশন ফকির (৪৫) ও রাজবাড়ীর পাচুরিয়া গ্রামের লক্ষণ কুন্ডর স্ত্রী বাসের মহিলা যাত্রী মিরা কুন্ড (৬০)।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া যায় তারা হলেন- তৌহিদ আালম (২৮), আল আমিন (৩৫), শাহআলম (৩২), মুন্নি (২২), সিয়াম (১০), সালমা বেগম (৪০), আসমা বেগম (৪১), জুই (৩০), রোজিনা (২৪), মনির হোসেন (৩৫), নিপু (২১), আব্দুল্লাহ (৩২), ফারিহা (৩), শম্ভু (৩৫), শ্রেয় (১০), নিত্য (৪৮), মনিরা (৩৫)।

মামুন (২০), মৌসুমী (২২), মমতাজ (৪০), লিমা (১৯), লিয়াকত আলী (৪০), , শাহিদা (৪০), মাশরাফি (১৩), নাসিমা (৪০), আমিন (৩৫), মিলন (৪০), হিল্লোল (৪০), এসআই পারভীন (৩৮) ও ভক্তি রানি (৪০)। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

তাদের ভাঙ্গা হাসপাতালে এবং গুরুতর আহতদের জরুরী ভিত্তিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার খালেদুর রহমান মিয়া জানায়, রেফার্ডকৃত রোগীদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

উদ্ধার অভিযানে উপজেলা প্রশাসন, ভাঙ্গা হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় জনতা অংশ নেয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, বরিশাল থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা তুহিন পরিবহন ভাঙ্গা বিশ্বরোড অতিক্রম করলে বিপরীত দিক ফরিদপুর থেকে টেকেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা রাজু এন্টারপ্রাইজের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে একটি বাস অন্য বাসটির অর্ধেক অংশে ঢুকে যায়।

খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারের চেষ্টা করি। পরবর্তীতে ফায়ার সার্ভিস, জেনারেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করি। এসময় রাজু এন্টারপ্রাইজের চালক রওশন ফকিরের লাশ বাসটি কেটে উদ্ধার করা হয়। এছাড়া তুহিন পরিবহনের নারী যাত্রী মিরা কুন্ডর লাশ উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ