সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

ভারতে প্রকাশ্যে পিটিয়ে মুসলিম হত্যা মামলার ৬ আসামি খালাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গরু পরিবহনের সময় এক মুসলিম কৃষককে পিটিয়ে মারে গো-রক্ষকরা। এ ঘটনার ৬ আসামিকে মুক্ত করে দিল ভারতের আদালত।

২০১৭ সালে এপ্রিলে পেহলু খান এবং তার দুই ছেলে হাটে গরু নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় গো-রক্ষকেরা তাদের গাড়ি আটকিয়ে তিনজনকে নৃশংসভাবে পেটায়।

এক ভিডিওতে দেখা যায়, উগ্রবাদী হিন্দুগোষ্ঠী পেহলু খানকে পিটিয়ে আহত করে রক্তাক্ত করে ফেলে। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়।

সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে ভারতজুড়ে সমালোচনার ঝড় উঠে। পেহলু হত্যার বিচার চান অনেকেই।

ভিডিও ফুটেজটি দেখে পুলিশ ছয়জন অভিযুক্তকে শনাক্ত করে আদালতের কাছে দ্বারস্থ করেছিল। তারা হলেন- রবীন্দ্র কুমার, বিপিন যাদব, দয়ারাম, কালুরাম, যোগেশ কুমার ওরফে ঢোলিয়া এবং ভীম রতি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তবে ঘটনার সঙ্গে অভিযুক্ত ৬ আসামির সংশ্লিষ্টতা নিশ্চিত নয় বলে বুধবার রাজস্থানের একটি আদালত তাদের খালাস দিয়েছে।

এই মামলায় ৪০ জনেরও বেশি সাক্ষ্য দেয় আদালতে। সাক্ষ্যদানকারীদের মধ্যে ছিলেন পেহলু খানের দুই ছেলেও। তারা ঘটনার দিন তাদের বাবার সঙ্গে ছিলেন।

রাজস্থান সরকারের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) রাজীব স্বরূপ বলেন, পেহলু খান গণপিটুনি মামলার এই রায়ের বিরুদ্ধে সরকার উচ্চ আদালতে আপিল করবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ