শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মালয়েশিয়ায় ৩ মন্ত্রীর তোপের মুখে জাকির নায়েক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ইসলামি বক্তা জাকির নায়েককে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়া নিয়ে দেশটির মন্ত্রিসভার বৈঠকে তিন মন্ত্রী তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

বুধবার মন্ত্রিসভার ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মালয়েশিয়ার ওই তিন মন্ত্রী জাকির নায়েকের বিরুদ্ধে জাতিবিদ্বেষের অভিযোগ এনেছেন। তাই তারা জাকির নায়েকেকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়ার ব্যাপারে বিরোধিতা করছেন।

জাকির নায়েক তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। ভারতীয় এই বক্তার প্রতি অভিযোগ তিনি অর্থ পাচানরের সঙ্গে জড়িত এবং জাতিগত বিদ্বেষ ছড়িয়েছেন। সম্প্রতি মালয়েশিয়ার হিন্দু সম্প্রদায় নিয়ে এক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

জাকির নায়েক সম্প্রতি এক বক্তৃতায় বলেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করে।

প্রসঙ্গত, মালয়েশিয়ার ৬০ শতাংশ মুসলিম বাদে বাকি ৪০ শতাংশ মানুষের অধিকাংশই চীনা ও ভারতীয় বংশোদ্ভূত।

দেশটির ওই তিন মন্ত্রী জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, মালয়েশিয়ার মুসলিমদের সঙ্গে অমুসলিমদের দূরত্ব তৈরি করার উদ্দেশ্যে এ মন্তব্য করা হয়েছে। অবশ্য জাকির নায়েক তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন।

মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া বিষয়ক মন্ত্রী গোবিন্দ সিং দেও এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের অবস্থান জানিয়েছি। যেন জাকির নায়েকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাকে আর মালয়েশিয়ায় থাকার অনুমতি না দেয়া হয়। ’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ