শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

লালবাগের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর লালবাগের চাঁদনিঘাটে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকেই তদন্ত কাজ শুরু করে কমিটি। এদিকে সকালেও পুড়ে যাওয়া কারখানার কোথাও কোথাও ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুতের ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়। এর আগে ২০০২ সালেও একইভাবে আগুনে পুড়ে যায় ওই এলাকার আরও একটি কারখানা।

এরপর থেকেই ট্রান্সফরমারগুলো কিছুটা উপরে স্থাপনের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। আবাসিক এলাকা থেকে এইসব কারখানা ও গুদাম স্থানান্তরের দাবিও করেছেন এলাকাবাসী।

অগ্নিকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে পুরো এলাকায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মোমেন বলেন, এখনো বিষয়টি তদন্তাধীন। প্রাথমিকভাবে ধারণা করছি যে, এটা হয়তো শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ