বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সিরাজগঞ্জে চার বাসের চতুর্মুখী সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলার কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী চারটি বাসের চতুর্মুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার হাসপাতালে ভর্তি করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সহিদ আলম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস কামারখন্দের কোনাবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা ফাইভ স্টার পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় পেছন থেকে ডিপজল ও এনা পরিবহনের দুটি বাস হানিফ পরিবহণের সঙ্গে ধাক্কা খায়। এতে চতুর্মুখী সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে হানিফ পরিবহন ও ফাইভ স্টার বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হানিফ পরিবহনের চালক ও ফাইভ স্টারের একজন যাত্রী ও অন্য আরেক যাত্রী মারা যায়।

এছাড়া দুর্ঘটনায় প্রায় ১৫জনের মতো আহত যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০-শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ