সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব মমতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বুধবার তিনি বলেছেন, আমাকে কাশ্মীর পাঠানো হোক, কথা বলে মীমাংসা করে দেব। ৩৭০ ধারা ভাল কি মন্দ তা নিয়ে কিছু বলতে চাই, যে পদ্ধতিতে এটা করা হয়েছে তা মোটেই ঠিক হয়নি।

তিনি আরো বলেছেন, সংসদে যেদিন ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব করা হয়েছিল তার আগের দিন জম্মু ও কাশ্মীরের এক সাবেক মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করেছিলেন। বলেছিলেন, আমরা ভয়ের মধ্যে রয়েছি। তাদের বিপদের দিনে আমি তাদের পাশে থাকব কিনা।

কিন্তু দুর্ভাগ্যবশত আমি তাদের পাশে সংহতি জানাতে পারিনি সেই সময়। তবে শারীরিকভাবে তাদের পাশে দাঁড়াতে না পারলেও তাদের সঙ্গে আছি।

তবে মমতা কোন সাবেক মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তা বলেননি। তিনি বলেছেন, সরকার বলছে কাশ্মীর ভাল রয়েছে। আমি আবারও বলতে চাই, যে পদ্ধতিতে এটা করা হয়েছে তা ঠিক হয়নি। রাজ্যের তিন সাবেক মুখ্যমন্ত্রীদের তা জানার অধিকার ছিল।

মমতা এও বলেছেন, কাশ্মীরে কি হচ্ছে সে সম্পর্কে সেখানকার মানুষ সম্পূর্ণ অন্ধকারে। একথা বলার জন্য হয়তো আমাকে ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানো হবে। তবে কেউ যদি কাশ্মীরে যেতে না চায়, আমি যেতে রাজি রয়েছি।

আমাকে সেখানে পাঠানো হোক। আমি সেখানকার মানুষের সঙ্গে কথা বলব। শান্তিপূর্ণ আলোচনা সম্ভব। কিন্তু সরকার কোনও আলোচনা না করেই বিল এনেছেন।

মমতা এদিন প্রশ্ন করেছেন, জম্মু ও কাশ্মীরের তিনজন মুখ্যমন্ত্রীর খবর জানার অধিকার কি আমার নেই। তারা তো জণগণ দ্বারা নির্বাচিত হয়েছিলেন।

গত ৮-১০ দিন ধরে দেশের মানুষ জানেন না তারা কোথায় রয়েছেন। এসব প্রশ্ন করার জন্য আমাকে গ্রেপ্তার করা হতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি, সব দলের সঙ্গে বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করা যেতো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ