বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

টেকনাফে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় পুলিশের ৩ জন সদস্য আহত হন। ঘটনাস্থল হতে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে টেকনাফ এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার ভোরে টেকনাফ মডেল থানার পুলিশ উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার বার্মা কলোনী পাহাড়ে মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় মাদক কারবারীদের একটি গ্রুপ পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসআই মুহা. বাবুল (৩৩), কনস্টেবল মুহা. আজিজ (২৩) ও রয়েল বড়ুয়া (২৩) আহত হন।

পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে তাকে কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তি মারা যায়।

পরে নিহত ব্যক্তি হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আনোয়ার হোছনের পুত্র চিহ্নিত মাদক কারবারী ও মাদক মামলার আসামি মুহা. বাবুল (৩৫) বলে শনাক্ত করে স্থানীয়রা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ