বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

রাজবাড়ীতে পিকনিকের বাস উল্টে স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীতে পিকনিকের বাস উল্টে শামিম রেজা (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দূর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামিম রেজা মেহেরপুর জেলার গাংনী উপজেলার মুহা. সফির ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রাতে কুয়াকাটা থেকে মেহেরপুরের দিকে যাওয়ার পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দূর্গাপুরে রাত ৩টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাসটি খাদে পড়ে যায়। এ সময় শামিম জানালা দিয়ে লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে মারা যায়।

দুর্ঘটনায় বাসের আরও ৩-৪ যাত্রী আহত হন। তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ