সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

লন্ডনের ভারতীয় দূতাবাসের সামনে কাশ্মীর ইস্যুতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসেই এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভে আক্রমণাত্মক অস্ত্র বহন ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

১৫ আগস্ট-কালো দিবস, কাশ্মীর জ্বলছে, মুক্ত কাশ্মীর, মোদি: চা বানাও, যুদ্ধ নয়, মোদী- এশিয়ার হিটলার ইত্যাদি লেখা প্ল্যাকার্ডসহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে যোগ দিয়েছে বিক্ষোভকারীরা।

বিক্ষোভে যোগ দেওয়া কাশ্মিরী বংশোদ্ভূত ব্রিটিশ অবসরভোগী আমিন তাহির বলেন, কাশ্মিরী ভাইদের প্রতি সংহতি দেখাতে চাই আমরা।

১৯৪৭ সাল থেকেই ভারতের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার লড়াই করছে কাশ্মীর। এখন নরেন্দ্র মোদি জোর করে আইন পরিবর্তন করে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে দিয়েছে।

৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে ভারত সরকার।

গত ৫ আগস্ট এক ঘোষণার মাধ্যমে কাশ্মীরকে ভারতের অধীনে নিয়ে আসা হয় এবং ওই দিনই কাশ্মীরে দুই মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখা হয়।

এছাড়াও ৫ আগস্ট থেকে কাশ্মীরে অচলাবস্থা বিরাজ করছে। কাশ্মীরের বাজার, দোকান-পাট সব বন্ধ, খালি রাস্তায় টহল দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ