শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইরানে হামলা হলে গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে: হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাঈদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যদি ইরানের বিরুেদ্ধে আগ্রাসন চালায় তবে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বলবে।

গতকাল শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে বিজয়ের ১৩তম বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি।

ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন, ইরান বরাবরই তাদের সাহসিকতার প্রমাণ দিয়ে আসছে। তারা আমেরিকার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে এবং ব্রিটেনের তেল ট্যাংকার আটক করার মতো নজির দেখিয়েছে।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বারবার হামলা চালাতে ‍গিয়েও পিছু হটেছে যুক্তরাষ্ট্র। এ থেকে বোঝা যায় যে ট্রম্প কিছুটা হলেও ইরানের সামরিক শক্তি সম্পর্কে বুঝতে পেরেছে। যা তেহরানের জন্য বড় রকম অর্জন।

হিজবুল্লাহ মহাসচিব অভিযোগ করে বলেন, ইসরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু আঞ্চলিক দেশ মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চেষ্টা করছে।

তবে কেউ যদি ইরানের বিরুেদ্ধে আগ্রাসন চালায় তবে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বলবে।

এ সময় লেবানন ইস্যুতে ইসরায়েলকে হুঁশিয়ার করে নাসরুল্লাহ বলেন, ইসরায়েল যদি লেবাননে অনুপ্রবেশ করে তবে তাদেরকে হত্যা করে তার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ