সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৭০৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা দেশে একদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৭৩৪ জন। চিকিৎসকদের আশঙ্কা, ডেঙ্গুর পিক টাইম সেপ্টেম্বরে।

ঈদের ছুটি শেষে রাজধানীবাসী ফিরে আসার পর আবারো বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। এদিকে, সারা দেশে ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে সকালে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাসপাতালে প্রতিদিন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা জানানো হয়। তাতে দেখা যাচ্ছে, এ সংখ্যা কখনো কমছে, কখনো বাড়ছে।

গত ৭ আগস্ট ঢাকা ও ঢাকার বাইরে সরকারি-বেসরকারি হাসপাতালে ২ হাজার ৪২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছিল। রোববার নতুন ভর্তি হয়েছে ১ হাজার ৭০৬ জন। ডেঙ্গুর এমন পরিস্থিতি মোকাবিলায় ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগ খুব একটা কার্যকরী নয় বলে অভিযোগ রোগীর স্বজনদের।

চিকিৎসকদের আশঙ্কা, ঈদের ছুটির পর ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়তে পারে। বেশ কয়েকদিন ঘর বদ্ধ থাকায়, এডিস বংশ বিস্তার করতে পারে বলে ধারণা তাদের।

এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি আক্রান্ত হয় সেপ্টেম্বরে। ২০১৮ সালে ১০ হাজার ১৪৮ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

এর মধ্যে জুলাইয়ে ৯৪৬, আগস্টে ১ হাজার ৭৯৬ ও সেপ্টেম্বরে ৩ হাজার ৮৭ জন। গত বছর সেপ্টেম্বরের পর থেকে প্রকোপ কমতে থাকে।

এ বছর জুলাই মাসে ১৬ হাজার ২৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। আগস্টের প্রথম ১৩ দিনে রোগীর সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ