শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘ভিখারি’ লিখলেই গুগলে আসছে ইমরান খানের ছবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুগলে গত বছরের ডিসেম্বরে ইংরেজিতে ‘ইডিয়ট’ লিখলেই ভেসে আসতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। এজন্য প্রশ্নের মুখে পড়তে হয়েছে গুগলের সিইও সুন্দর পিচাইকে।

এর ব্যাখ্যা দিতে হয়েছে তাকে। সেসময় পাকিস্তানেরও অভিযোগ ছিল গুগলে ‘ভিখারি’ লিখে সার্চ দিলে ভেসে আসছে প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি। এবার আবারো গুগলে ইংরেজিতে ‘ভিখারি/bhikhari’ লিখে সার্চ করলে আসছে ইমরান খানের ছবি।

এনিয়ে সামাজিক মাধ্যমে ইমরান খানকে নিয়ে শুরু হয়েছে ব্যঙ্গ। কেউ এনিয়ে লিখেছেন, গুগল সাহেব সব জানে। আবার কেউ লিখেছেন গত ৫০ বছরে পাকিস্তান এই অর্জন করেছে।
পাকিস্তানের বর্তমান ভঙ্গুর অর্থনীতির কারণে ইমরান খানের এমন অবদমন ও হাসির খোরাক হওয়ার নেপথ্যে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

অর্থনৈতিক অস্থিরতা কাটাতে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আইএমএফ কিংবা বিশ্বব্যাংকে ঋণ চেয়ে বেড়ানোর কারণেই পাক এ প্রধানমন্ত্রীকে নিয়ে ফের এমন ব্যঙ্গ করা হচ্ছে বলে ধারণা। তবে এনিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।

গত বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খবর সম্প্রচারের সময় ইংরেজিতে ‘ব্রেকিং’ না লিখে ‘বেগিং’ লিখে ফেলে দেশটির একটি টিভি চ্যানেল। এতে বিশ্বব্যাপী তখন ট্রলের শিকার হয় পাক এই প্রধানমন্ত্রী। সূত্র: ফার্স্ট পোস্ট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ