সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

মওদুদ একটা আদর্শিক শয়তান: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ একটা শয়তান। তিনি আইনমন্ত্রী থেকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার বিচার করেননি। এদের জন্যই এ দেশ পিছিয়ে যাচ্ছে।

আজ রোববার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মওদুদ এবং তার সঙ্গে সংশ্লিষ্টরা একেক জন আদর্শিক শয়তান। তারা বঙ্গবন্ধুর সঙ্গে থেকে রাজনীতি শিখেছে। বঙ্গবন্ধুর আদর্শে আলোকিত হয়েছে। অথচ জাতির পিতার মৃত্যুর পর একেকবার একেক দলে যোগ দিয়েছিল। গণতন্ত্রের লেবাস পড়ে যখন আইনমন্ত্রী ছিল, তখনও বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি।

কৃষিমন্ত্রী আরও বলেন, সকলের উচিত দেশের সঠিক ইতিহাসটা জানা। তা না হলে বিভ্রান্ত হতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৯৬ সাল পর্যন্ত সামরিক শাসকরা একটানা দেশ পরিচালনা করেছে।

বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই ৭১ এর পরাজিত শক্তি ও ৭৫ এর খুনিদের স্বার্থ বাস্তবায়ন করেছে। এমনকি জাতির জনককে হত্যার পেছনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরাসরি জড়িত।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে দুই ধারা চলমান। একটা স্বাধীনতার পক্ষের ধারা এবং অপরটা স্বাধীনতার বিরোধীদের ধারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ