শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হাইকোর্টে আবারও মিন্নির জামিন আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার শরীফ হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জন্য জামিন চেয়ে রবিবার পুনরায় হাইকোর্টে আবেদন করা হয়েছে। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর এ আবেদন করেন।

মিন্নির আইনজীবী জেডআই খান পান্না জানান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে সোমবার এ আবেদনের শুনানি হতে পারে। একই মামলায় ৮ আগস্ট মিন্নির জামিন আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

বরগুনা সরকারি কলেজ গেটের সামনে ২৬ জুন সকালে প্রকাশ্যে রিফাতকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহতাবস্থায় বরিশাল নেয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন।

মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী মিন্নিকে ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে পুলিশ লাইনে এনে জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। তবে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই ১৯ জুলাই তাকে আদালতে হাজির করা হয় এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিচারিক আদালত কয়েকবার মিন্নির জামিন আবেদন খারিজ করে দিলে এ বিষয়ে ৫ আগস্ট হাইকোর্টে আবেদন করেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ