বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বরিস জনসনের ওপর ব্রিটিশ এমপিদের চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবিলম্বে পার্লামেন্ট অধিবেশন ডাকার জন্য রোববার ব্রিটিশ সংসদ সদস্যরা দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর চাপ তৈরি করেছেন। ব্রেক্সিট বিষয়ে বিতর্কের জন্য তারা আইনপ্রণেতাদের গ্রীষ্মকালীন ছুটি থেকে ফিরিয়ে এনে পার্লামেন্ট অধিবেশন ডাকার আহ্বান জানান।

একশর বেশি সংসদ সদস্য জনসনের কাছে লিখিতভাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তাদের স্থায়ীভাবে অধিবেশনে বসার সুযোগ দেয়ার অনুরোধ জানান।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের আগামী ৩১ অক্টোবর বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। এদিকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত এমপিদের ছুটিতে থাকার কথা রয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

জনসনকে লেখা ওই চিঠিতে এমপিরা বলেছেন, দেশ অর্থনৈতিক সংকটের কিনারে। আর আমরা চুক্তিবিহীন ব্রেক্সিটের দিকে এগিয়ে যাচ্ছি। দেশ জাতীয় জরুরি পরিস্থিতির সম্মুখীন। অবিলম্বে পার্লামেন্ট অধিবেশন ডাকতে হবে।

এদিকে জনসন বলেছেন, চুক্তি কিংবা চুক্তি ছাড়া যে কোনোভাবেই ব্রিটেন আগামী ৩১ অক্টোবর ইইউ থেকে বেরিয়ে যাবে।

প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন চাচ্ছেন, পার্লামেন্টে অধিবেশন বসলে তিনি জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করবেন।

এদিকে ইউগভ জনমত জরিপে অধিকাংশ চুক্তিছাড়া ব্রেক্সিটের পক্ষে তাদের মতামত দিয়েছে। জরিপে ৪৮ শতাংশ চুক্তিছাড়া ব্রেক্সিটের পক্ষে এবং ৩৫ শতাংশ বলেছে, তারা প্রধানমন্ত্রী হিসেবে করবিনকে পছন্দ করছেন এবং ব্রেক্সিটের জন্য দ্বিতীয় গণভোট চাচ্ছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ