শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

'ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিয়ে বিশ্বকে ভাবতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিয়ে, তার ভাষায়, বিশ্বকে গুরুত্বের সঙ্গে চিন্তা ভাবনা করার আহ্বান জানিয়েছেন। ভারত পরমাণু যুদ্ধের নীতি পরিবর্তন করতে পারে বলে প্রকাশিত খবরকে কেন্দ্র করে এ বক্তব্য দেন ইমরান খান।

রোববার (১৮ আগস্ট) এক টুইট বার্তায় তিনি বলেন, মোদি সরকারের নিয়ন্ত্রণাধীন ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তার বিষয়ে বিশ্বকে গুরুত্বের সঙ্গে চিন্তা-ভাবনা করা উচিত।

টুইট বার্তায় তিনি আরও বলেন, এর প্রভাব কেবল উপমহাদেশেই পড়বে না বরং গোটা বিশ্বে পড়বে।

চলতি মাসের ৫ তারিখে ভারত নিয়ন্ত্রণাধীন কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়া এবং কাশ্মিরকে দুই ভাগে বিভক্ত করাকে কেন্দ্র করে পাকিস্তান-ভারত উত্তেজনা আরও কয়েক ধাপ বেড়েছে। ভারতের এ পদক্ষেপকে কঠোর ভাষায় নিন্দা করেছে পাকিস্তান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ