শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কন্যা জন্ম দেয়ায় স্ত্রীকে তিন তালাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কন্যা সন্তান জন্ম দেয়ায় ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরে স্ত্রীকে তিন তালাক দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

গত রোববার অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গাজিয়াবাদের পুলিশ সুপার নীরজ জাদাউন জানিয়েছেন, মাসুরি থানায় একটি এফআইআর দায়ের করা হয়।

বিয়ের পর থেকেই স্ত্রীকে হেনস্থা করতো অভিযুক্ত ওই ব্যক্তি। এক মাস আগে কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী। এরপরই তালাক দিয়েছে স্ত্রীকে।অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় এক কৃষক। গত বছর হাপুরে তার বিয়ে হয়। সম্প্রতি গাজিয়াবাদে গিয়ে থাকা শুরু করে ওই দম্পতি। শ্বশুরবাড়ির লোকজন ওই নারীর থেকে যৌতুক হিসেবে একটি গাড়ি দাবি করেছিল।

জানা যায়, ওই নারীর অভিযোগ, কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরই তাকে বাপের বাড়ি ফিরে যেতে বলা হয়। শ্বশুরবাড়ির লোকেরা বলে, গাড়ি আনতে পারলে তবেই তিনি শ্বশুরবাড়ি যেতে পারবেন। দুটি পরিবারকে ডেকে সমঝোতার চেষ্টা করা হলেও তাতে সমাধান হয়নি।

গত শনিবার মেয়েটিকে তিন তালাক দেয় তার স্বামী। সে ও তার পরিবার মেয়েটিকে মারধরও করত বলে অভিযোগ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ