সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

ডেঙ্গু রোধে সিটি করপোরেশনের পদক্ষেপে অসন্তুষ্ট হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপে অসন্তুষ্ট হাইকোর্ট।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংস্থা তিনটির প্রতিবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে। সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে কখন, কোথায় ও কয়জন ওষুধ ছিটাচ্ছে তাও জানতে চেয়েছে আদালত।

এডিস মশা নিধনে নতুন ওষুধ আমদানি, প্রয়োগ, ফলাফল ও ডেঙ্গু রোগের সবশেষ অবস্থা তুলে ধরে প্রতিবেদন দেয় ঢাকার দুই সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর। আদালতের নির্দেশে এ প্রতিবেদন দিয়েছে সংস্থা তিনটি।

কিন্তু এই প্রতিবেদনে সন্তুষ্ট হতে পারেনি আদালত। ডেঙ্গু মোকাবিলায় তাদের নেয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলেও মনে করে হাইকোর্ট।

আদালত বলেছে, দুই সিটি করপোরেশন ডেঙ্গু রোধে ব্যবস্থা নিলেও তাতে রোগী কমেনি। হাসপাতালের হিসাবেই তার প্রমাণ পাওয়া যায়।

এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে সরকারের স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদক্ষেপও জানতে চেয়েছে আদালত। পরবর্তী আদেশের জন্য সময় ঠিক করেছে সোমবার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ