শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মিয়ানমার থেকে ভারত হয়ে ইয়াবা ঢুকছে বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরাসরি মিয়ানমার থেকে না এসে এখন ভারতের সীমান্তবর্তী বিভিন্ন জেলা দিয়ে বাংলাদেশে ইয়াবা ঢুকছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম বিভাগীয় উপ-মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ তথ্য জানান।

বিভাগের ১১ জেলার পুলিশ কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রামের হালিশহরে জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। গোলাম ফারুক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বলিষ্ঠ ভূমিকার কারণে এখন কক্সবাজার দিয়ে ইয়াবার প্রবেশ অনেকটাই কমে গেছে।

মাদক ব্যবসায়ীরা এখন মিয়ানমার থেকে ভারতে নিয়ে যাওয়ার পর তা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর ও জয়পুরহাটসহ বিভিন্ন সীমান্তবর্তী জেলা দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ