শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

লাওসে ভয়াবহ বাস দুর্ঘটনায় চীনের ১৩ পর্যটক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লাওসে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় চীনের অন্তত ১৩ পর্যটক নিহত হয়েছে। বাসটি রাস্তা থেকে ছিটকে গিরিখাতের ৩০ মিটার গভীরে পড়ে যায়।

আজ মঙ্গলবার দেশটির এক পুলিশ কর্মকর্তা একথা জানান।

গতকাল সোমবার রাতে এ মর্মান্তিক দুর্ঘটনার সময় বাসটিতে চীনের ৪০ নাগরিককে বহন করা হচ্ছিল। তারা পর্যটন শহর লুয়াং প্রবাংয়ের দিকে যাচ্ছিল।

এ দুর্ঘটনার জন্য গাড়ির নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করে পুলিশ কর্মকর্তা শিয়াফোন চিতাভং এএফপি’কে বলেন, ‘আজ সকালে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এখনো দু’জন নিখোঁজ রয়েছে।’ তিনি আরো জানান, দুর্ঘটনায় আহত ৩১ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গিরিখাতের পানি থেকে বাসের যাত্রীদের উদ্ধার করার বিভিন্ন ছবি প্রকাশ করেছে। দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থাপনার কারণে লাওসে প্রায় এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ